শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৮:০০ এএম

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আজ শনিবার (৯ জুলাই) রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করছে বাংলাদেশ।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিনজো আবের মৃত্যুতে আজ বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় আজ শনিবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গতকাল শুক্রবার সকালে পশ্চিম জাপানের নারা শহরে এক সভায় বক্তৃতা দেওয়ার সময় শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর মারা যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত