হাসপাতালে স্ত্রীর লাশ রেখে স্বামী পালিয়েছে

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৫:৪৯ এএম

হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে রেখে স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুরকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত বর্ষারানী রাজভর (১৮) গাজীপুর বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণি মানবিক বিভাগের ছাত্রী এবং গাজীপুর নগরীর পশ্চিম বিলাশপুর এলাকার বাদল রাজভরের মেয়ে। বর্ষার স্বামী দীপ্ত রাজভর (২৪) গাজীপুর নগরীর উত্তর বিলাশপুর এলাকার রামনাথ রাজভরের (৫৫) ছেলে।

নিহতের মা লক্ষ্মী নারায়ণ রাজভর বলেন, বিভিন্ন সময় স্বামী-শাশুড়িসহ অন্যরা যৌতুকের জন্য বর্ষাকে চাপ দিত।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, সোমবার রাত পৌনে ১১টার দিকে দীপ্ত মৃত অবস্থায় হাসপাতালে বর্ষার লাশ রেখে গেছে। যা হাসপাতালের রেজিস্টারে লিপিবদ্ধ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত