বান্দরবানে গভীর রাতে শৈচিংমং মারমা (৪০) নামে জুমচাষিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় সদর উপজেলা ৬নং বাঘমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
শৈচিংমং মারমা জেলার লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের দরদরী নোয়া পাড়া গ্রামের খ্যুদু মারমা ছেলে।
নিহতের স্ত্রী উমেনু মারমা (৩৬) জানান, গভীর রাতে প্রাকৃতিক ডাকে (প্রস্রাব) সাড়া দেওয়া শেষে বাসায় ফিরে আসেন তার স্বামী। এ সময় স্বামীর সাথে তিনজন মুখোশধারী ঘরে প্রবেশ করে। তার স্বামীর চোখ বেঁধে ফেলা হয়। পরে তাকে গলা কেটে হত্যা করে। ভয়ে দুই সন্তান নিয়ে পার্শ্ববর্তী ঘরে পালিয়ে যান তিনি।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
