সিনেমার জন্য কাড়ি কাড়ি টাকা নেন সালমান খান। তবে দর্শক চাহিদার কারণে অল্প পরিশ্রমে বেশি টাকা পান টেলিভিশনে। সে বিষয়টি মাথায় রেখেই তিন গুণ বেশি টাকা না দিলে সালমান আর ‘বিগ বস’ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রিয়্যালিটি শো’টির ১৬ নম্বর সিজন সঞ্চালনা করতে ১০৫০ কোটি রুপি চাইছেন ভাইজান, বাংলাদেশি মুদ্রায় ১২৩৪ কোটি টাকারও বেশি।
প্রতি বছরই সালমান বলে দেন তিনি আর সঞ্চালনা করবেন না ‘বিগ বস’! যদিও তা খাটে না। খুব জলদি শুরু হবে বিগ বসের ১৬ নম্বর সিজন। আর এবারও হোস্ট তিনি।
গত কয়েক সিজন ধরে নাকি সালমানের পারিশ্রমিক একদমই বাড়েনি। তাই এবার জানিয়েই দিয়েছেন, টাকা না বাড়ালে তিনি এই শো আর করছেন না। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো খবর নেই। সাধারণত তারকাদের পারিশ্রমিকের বিষয় খোলাখুলি জানানো হয় না।
‘বিগ বস’ সিজন ১৫-এর জন্য সালমান পেয়েছিলেন ৩৫০ কোটি রুপি। তার তিন গুন করলে ১০৫০ কোটি রুপি দাঁড়ায়। এমনিতেই টেলিভিশনে সালমানের পারিশ্রমিক বরাবরই রেকর্ড করে। এবারের গুঞ্জন সত্য হলো, নতুন রেকর্ডটি ভাঙা সহজ হবে না।
