দুই শিশুসন্তানসহ স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০২:০৪ এএম

যশোরে দুই শিশুসন্তানসহ স্ত্রীকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এক ব্যক্তি। তার নাম জহিরুল ইসলাম (৩০)। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভয়নগরের চেঙ্গুটিয়া গ্রামের শালবাগান এলাকায় স্ত্রী-সন্তানদের হত্যার পর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ফাঁড়িতে আত্মসমর্পণ করে সে। নিহতরা হলো সাবিনা ইয়াসমিন বীথি (২৮) এবং তার শিশুকন্যা সুমাইয়া (৯) ও সাথিয়া (২)।

যশোর পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশের ওসি রূপান কুমার সরকার জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানদের হত্যা করেছে জহিরুল ইসলাম। শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়িতে ফেরার পথে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে। তার শ্বশুরবাড়ি অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামে। ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণের পর জহিরুলের দেখিয়ে দেওয়া জায়গা থেকে তার স্ত্রী-সন্তানদের মরদেহ উদ্ধার করা হয়। জহিরুলের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি রূপান কুমার।

জহিরুল যশোর সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়ার মশিউর রহমানের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত