যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের ইন্ডিয়ানাপোলিসে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। পরে মলের বাইরে এক পথচারীর গুলিতে আততায়ীর মৃত্যু হয় বলে জানিয়েছেন গ্রিনউড পুলিশের প্রধান জিম ইসোন। রবিবার বিকেলের এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রয়টার্সের খবরে বলা হয়, ওই বন্দুকধারীর বয়স আনুমানিক ২২ বছর। তিনি শপিংমলের ফুডকোর্টে হামলা চালায়। পরে পথচারী ঘটনাটি দেখে বন্দুকধারীকে গুলি করে।
বন্দুকধারী একাই ছিলেন এবং তার কাছে একটি রাইফেল ও কিছু ম্যাগাজিন ছিল বলে জানিয়েছে পুলিশ।
তবে পুলিশ ভুক্তভোগী, বন্দুকধারী ও পথচারী কারও নাম প্রকাশ করেনি। হামলার সময় দোকানি এবং মলের কর্মকর্তারা বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকে।
