অপপ্রচারের অভিযোগ সরকারি কর্মচারীর বিরুদ্ধে

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১০:৫৪ পিএম

গাজীপুরের কালীগঞ্জে প্রধানমন্ত্রীসহ দলীয় স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে রায়হান শরীফ (৩২) নামে এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এক পৌর কাউন্সিলর। গতকাল সোমবার দুপুরে অভিযোগের বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল আলম রিপন।

অভিযুক্ত রায়হান শরীফ কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের মুসলিম ভূঁইয়ার ছেলে। তিনি দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড টাকশালে চাকরিরত।

কাউন্সিলর আশরাফুল আলম রিপন বলেন, রায়হান বিভিন্ন সময় প্রধানমন্ত্রীসহ দলীয় স্থানীয় বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে ‘মুহাম্মদ রায়হান শরীফ’ নামে ফেইসবুক আইডি থেকে ‘মিথ্যা বানোয়াট ভিত্তিহীন’ লিখে পোস্ট করে আসছে।

কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, থানায় যেহেতু সব প্রযুক্তি একসঙ্গে পাওয়া যায় না তাই কাউন্সিলরকে পরামর্শ দিয়েছি গাজীপুরের সাইবার ক্রাইমে অভিযোগটি দেওয়ার জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত