বেনাপোল চেকপোস্টে ভারতফেরত নারীর কাছে ৩০ হাজার ডলার

আপডেট : ২০ জুলাই ২০২২, ১২:২২ পিএম

বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ৩০ হাজার আমেরিকান (ইউএস) ডলারসহ জেরিন সুলতানা (৩৫) নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জেরিন সুলতানা দেনডাবর গ্রামের আশুলিয়া সাভার এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত ফেরত এক নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে আইসিপি ক্যাম্পের সদস্যরা একটি টহলদল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেয়।

পরে ওই নারী পাসপোর্ট যাত্রী কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে সন্ধ্যার দিকে টার্মিনালের সামনে আসলে তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে তার শরীরে বিশেষ কায়দায় ফিটেড অবস্থায় ৩০ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়।

তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত