ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

আপডেট : ২০ জুলাই ২০২২, ১২:৩৭ পিএম

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে আবদুল্লাহ (১৬) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে।

নিখোঁজ আবদুল্লাহ সামরিক বাহিনীর ডাক্তার শহিদের ছেলে।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ইনানী হোটেল রয়েল টিউলিপের সামনের সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজ ওই পর্যটক মা-বাবার সাথে ইনানী সৈকতে বেড়াতে এসেছিলেন বলে জানান টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

তিনি বলেন, ইনানী সৈকতে গোসল করতে নেমে আবদুল্লাহ নামের এক পর্যটক ছেলে ভেসে গেছে। আমরা উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি। উদ্ধার তৎপরতার জন্য লাইফগার্ড ও বীচকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত