ভারতে পাচারের সময় বেনাপোলে ৭২ ভরি স্বর্ণসহ নারী আটক

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৩:০৭ পিএম

ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক কাস্টম চেকপোস্ট এলাকা থেকে ৭২ ভরি স্বর্ণসহ এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বাংলাদেশি এক নারী পাসপোর্টযোগে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার করে ভারতে নিয়ে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে বেনাপোল শুল্ক গোয়েন্দার একটি টিম আন্তর্জাতিক কাস্টম চেকপোস্ট এলাকায় বুধবার দুপুরে অভিযান চালায়। এ সময় উম্মে সালমা (২৫) নামে এক নারী যাত্রীকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৭২ ভরি স্বর্ণ জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য ৫৫ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান।

আটক স্বর্ণ বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত