শ্যামনগরে প্লাবিত এলাকায় শেখ হাসিনার পক্ষে খাদ্য সহায়তা দিলেন ড. এরতেজা

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৪:৩৬ পিএম

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে খোলপেটুয়া নদীর জোয়ারের তোড়ে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত দূর্গাবাটি এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতেজা হাসান।

মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ২টায় দূর্গাবাটি সাইক্লোন শেল্টার (পুরাতন ভবন) প্রাঙ্গণে জরুরি খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।

এ সময় ড. এরতেজা বলেন, বন্যাকবলিত মানুষের পাশে সবসময় শেখ হাসিনা থাকেন। এ জন্য তাকে বলা হয় বাংলার জননী। তিনি মানুষের দুঃখ-কষ্ট বোঝেন। বাংলার মানুষকে ভালোবাসেন। আমি আজ শেখ হাসিনার আপার পক্ষে আপনাদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। আপা আপনাদের স্থায়ী বেড়িবাদ করার জন্য ১১শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

তিনি আরও বলেন, এর আগে সুনামগঞ্জ-সিলেটে যখন ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়ে মানুষ পানিবন্দী হয়ে পড়ে তখন সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ ও সিলেটে ছুটে যান। তিনি বন্যার্ত মানুষের পাশে আছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে তিনি সহযোগিতা করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম খাঁন বাবু, তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, উপজেলা যুবলীগের সদস্য জিএস মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম পারভেজ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি জিএম আলিমুজ্জামান আলিম, যুবলীগ নেতা আব্দুল করিম তুফান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন তাঁতীলীগের দপ্তর সম্পাদক গোলাম হাবীব শাহীন, প্রচার সম্পাদক মহিউদ্দিন হোসেন সাদ্দাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত