নকল বাবা সাজিয়ে দেড় কোটি টাকার জমি লিখে নিল সন্তানরা

আপডেট : ২২ জুলাই ২০২২, ১২:১৪ এএম

বাবা দ্বিতীয় বিয়ে করবেন এমন আশঙ্কায় নকল বাবা সাজিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৩ দশমিক ৪৮ একর জমি নিজেদের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। নাটোরের বড়াইগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসের কতিপয় কর্মকর্তা ও দলিল লেখকের সহযোগিতায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ। গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

জানা যায়, গত ২০ জুন বড়াইগ্রাম সাব-রেজিস্ট্রার অফিসে উপজেলার উত্তরপাড়া মহল্লার ইয়াসিন মোল্লার ৩ দশমিক ৪৮ একর জমি জনৈক ব্যক্তিকে নকল ইয়াসিন মোল্লা সাজিয়ে রেজিস্ট্রি করা হয়। গত বুধবার জমির মালিক বিষয়টি জানতে পারেন। পরে তিনি সাব-রেজিস্ট্রার অফিস থেকে দলিলের নকল কপি সংগ্রহ করে দেখেন যে তার সম্পত্তি অন্য কাউকে বাবা সাজিয়ে ছেলে ইয়াকুব মোল্লা, আবুল কালাম, একরামুল ইসলাম, মেয়ে ইসমা খাতুন, সাবিনা খাতুন ও সাবানা খাতুন এবং স্ত্রী মালেকা বেগমের নামে গোপনে রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী ইয়াসিন মোল্লা বলেন, ‘ছেলেরা আমার দেখাশোনা করে না, উল্টো মারধরের হুমকি দেয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত