মহেশখালীতে ওয়ারেন্টভুক্ত ৩২ আসামি গ্রেপ্তার

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০১:০২ এএম

মহেশখালী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অস্ত্র, মদ, গাঁজা ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল। 

ওসি (তদন্ত) আশিক ইকবাল জানান, ২১ জুলাই রাত ৯টা থেকে ২২ জুলাই সকাল ৮টা পর্যন্ত মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নকে কয়েকটি ইউনিটে ভাগ করে পুলিশ অভিযান চালায়। এ সময় মহেশখালী পৌরসভার দাসিমাঝিপাড়ার শাহানা ও কামালের বাড়ি থেকে ২২২ পিস ইয়াবা ও ৩০ লিটার মদসহ তিনজনকে ও মাতারবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ একজনকে এবং অন্যান্য ইউনিয়ন থেকে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া শাপলাপুরের গহীন পাহাড় থেকে উদ্ধার করা হয় পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র। গ্রেপ্তার আসামিরা অপহরণ, শিশু ধর্ষণ, মাদক, অস্ত্র ও বিভিন্ন হত্যাচেষ্টার আসামি বলে দাবি করেন ওসি (তদন্ত)। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত