মেষ: দশমপতি লগ্নের অষ্টমে অবস্থানের ফলে জাতকের কর্মক্ষেত্রে সমস্যা হবে। সুচিন্তিত সৎ মতামত প্রকাশ করুন। চালাকির আশ্রয় নেবেন না।
বৃষ: জাতক এ-সপ্তাহে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। অনুগ্রহ করে নিজমতের প্রতি আস্থা রাখুন। সফল হবেন।
মিথুন: এ-সপ্তাহে জাতক জায়গা-জমির বিষয়ে নিকট আত্মীয়ের সঙ্গে কলহে জড়াবেন। সুচিন্তিত মতামত দিন। আবেগে ভুল সিদ্ধান্ত নেবেন না।
কর্কট: অতিরিক্ত চিন্তা ও পরিশ্রমজনিত কারণে শিরঃপীড়া বা স্নায়বিক দৌর্বল্যে আক্রান্ত হতে পারেন। স্বীয় বুদ্ধি-কৌশলে প্রভূত অর্থোপার্জন সম্ভব।
সিংহ: একটু সচেতন থাকবেন। বন্ধুবান্ধবের কারণে দাম্পত্য-জীবনে অশান্তির কালোছায়া নামতে পারে। এ-সপ্তাহে স্থলপথে ভ্রমণ নিরাপদ।
কন্যা: জাতকের অজীর্ণ, অম্ল ও আমাশয় রোগে বিশেষ কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্নেহ জাতীয় বা ভাজাপোড়া খাবার পরিহার করুন।
তুলা: এ-সপ্তাহে পারিবারিক কলহে জড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুযোগ সন্ধানী নিকট কোনো আত্মীয়ের কাছ থেকে একটু সাবধান হোন।
বৃশ্চিক: স্ত্রী-পুরুষ নির্বিশেষে স্থল বা জলপথে ভ্রমণের যোগ বিদ্যমান। বন্ধু বা আত্মীয়-স্বজনগণের সহযোগিতায় অর্থোপার্জনের শুভ লগ্ন রয়েছে।
ধনু: জাতকের নিকট কোনো আত্মীয়ের তিরোধানে উত্তরাধিকার সূত্রে অর্থসম্পদ লাভের সম্ভাবনা রয়েছে। সহসা বিদেশ ভ্রমণ যোগ বিদ্যমান।
মকর: পুরনো ভালোবাসার মানুষের সঙ্গে সাক্ষাৎ ঘটবে। মানসিকভাবে আপনাকে দুর্বল করতে পারে। আবেগ সংযত রাখবেন, ঝামেলা বাড়বে।
কুম্ভ: জাতকের নিকট কোনো আত্মীয়ের মৃত্যুযোগ রয়েছে। একই সঙ্গে আকস্মিক বিদেশযাত্রার যোগ রয়েছে। ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন।
মীন: জাতক এ-সপ্তাহে আধ্যাত্মিক কোনো গুরুর সাহায্যে গুরুতর কোনো ঝামেলা মুক্ত হবেন। স্ত্রীকে সন্দেহ করে অযথা কষ্ট পাবেন না।
