টাঙ্গাইলে জমির বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৩:৩৫ পিএম

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বৈন্যাফৈর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত নগর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে তাদের জমির সীমানা প্রাচীর তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে কুপিয়ে আহত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, বৃদ্ধের মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত