বুধবার থেকে চালু হচ্ছে প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলি

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৯:৩০ পিএম

দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলি চালু হতে যাচ্ছে।

বুধবার সকাল ১১ টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বদলি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমান।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিকে সহজ ও হয়রানিমুক্ত করতে এবং শিক্ষকদের যাতে কোথাও ধরনা দিতে না হয় সে জন্য অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম গ্রহণ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ কার্যক্রমের বাস্তবায়ন কিছুটা বিলম্ব হয়।

গত ৩০ জুন গাজীপুরের কালিয়াকৈরে এ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। ১৫ জুলাই পর্যন্ত যে সব শিক্ষকগণ বদলির আবেদন করেছেন তাঁদেরকে বদলির আওতায় আনা হবে। পাইলটিং কার্যক্রম শেষ হলে সারা দেশে সহকারী শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত