বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলার আওতাধীন সব উপজেলা, কলেজ ও পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির ও সদস্যসচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জেলার আওতাধীন সব ইউনিটের কমিটি বিলুপ্ত করা হলো।
