চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা

দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি হওয়ায় সাঁওতালদের আনন্দ

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১২:৫৪ এএম

ভারতের রাষ্ট্রপতি হিসেবে ভারতবর্ষের আদিবাসী সাঁওতাল নেত্রী দ্রৌপদী মুর্মু নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছেন সাঁওতালসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষজন।

গতকাল মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শত শত নারী-পুরুষ চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় জমায়েত হয়ে একটি আনন্দ র‌্যালি বের করেন। র‌্যালিটি শহর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি হিংগু মুরমু, সাধারণ সম্পাদক প্রভাত টুডুসহ ফোরামের নেতারা। সমাবেশে ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বাংলাদেশে দ্রুত আমন্ত্রণসহ পাঁচ দফা দাবি জানানো হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও গীত পরিবেশন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত