মেষ : জন্মকালে মুদিতগ্রহের সুতুঙ্গ হওয়ার ফলে এ সপ্তাহে আপনার জীবনে প্রেমের ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে শুভফল লাভ হবে। অর্থলাভের যোগ আছে।
বৃষ : এ সপ্তাহে সন্তানের কারণে অথবা চুরির কারণে প্রভূত ক্ষতি হতে পারে। পথিমধ্যে দুর্ঘটনার যোগ রয়েছে। অতএব সুচিন্তিত রূপে সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।
মিথুন : এ সপ্তাহে জাতকের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। সপ্তমপতির চতুর্থ স্থানে অবস্থানের ফলে আপনার বাসস্থান থেকে দূরের কর্মস্থলে যোগ দেবেন।
কর্কট : ভৃগুসংহিতা অনুযায়ী এ সপ্তাহটা আপনার অচেনা বিপরীত লিঙ্গের সাহায্যে প্রিয় স্বর্ণের কোনো হারানো বস্তু ফিরে পাওয়ার সমূহ সুযোগ রয়েছে।
সিংহ : জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী জাতকের বস্ত্র ব্যবসায়ে প্রভূত লাভের ইঙ্গিত পাওয়া যায়। তবে জাতকের স্ত্রী পরপুরুষে আকৃষ্ট হতে পারেন।
কন্যা : বিংশোত্তরী অন্তর্দশার ফলে জাতক এ সপ্তাহে কোনো প্রকার জুয়া যেমন তিন তাস বা কাচ্চু খেলা থেকে বিরত থাকবেন। ক্ষতির যোগ রয়েছে।
তুলা : মঙ্গলের দ্বাদশ অবস্থানের ফলে কোনো নিকটাত্মীয় দ্বারা নিগ্রহের আশঙ্কা রয়েছে। এ সপ্তাহে পারতপক্ষে সম্পত্তি বণ্টনে না যাওয়াই উত্তম।
বৃশ্চিক : চন্দ্রের অষ্টবর্গ নির্ণয়ে দেখা যায় স্ত্রী-পুরুষ নির্বিশেষে এ সপ্তাহটা বিশেষ গুরুত্ব বহন করবে। বিদেশে শিক্ষা বা ব্যবসার যোগ রয়েছে।
ধনু : যোটক বিচারে নির্ণয় হয় যে জাতকের এ সপ্তাহে শারীরিক অবস্থা ভালো থাকবে। বিদেশি ও স্বদেশি বেশ কয়েকজন ধনী বন্ধুর সহযোগিতা পাবেন।
মকর : নক্ষত্রের প্রভাবে প্রেমিক-প্রেমিকার মাঝে প্রাক বিবাহ মিলনের ক্ষেত্রে মতভেদের সৃষ্টি হতে পারে। তবে মিলনের ফলে গর্ভে সন্তান জন্মালে বিবাহ আশীর্বাদ সম। গর্ভপাত পরিত্যাজ্য।
কুম্ভ : ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবে এ সপ্তাহটা জাতকের পত্নী বিয়োগের যোগ রয়েছে। প্রয়োজনে অতিসত্বর পত্নীর শারীরিক অবস্থা ভালো কোনো চিকিৎসকের দ্বারা পরীক্ষা করাতে পারেন।
মীন : এ সপ্তাহে রাহুর মহাদশার ফলে বড় কোনো ব্যবসার সুযোগ পাবেন। অনূঢ়াদের জন্য সুখবর শিগগিরই পারিবারিক সূত্রে সম্পত্তি লাভ করবেন।
