রকমারি আয়োজিত অনলাইন বইমেলায় বর্ণমালা ক্যাম্পেইনে বিজয়ীদের হাতে হিরো হাংক ১৫০ আর মোটরসাইকেল হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) হিরো বাংলাদেশের তেজগাঁও শোরুমে এক আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। হিরো হাংক ১৫০ আর বিজয়ীরা হলেন– আবু হাসনাত দিপু, হাসিবুর রহমান ও মো. নাঈম। বিজয়ীরা হিরো বাংলাদেশ ও রকমারি ডট কমের উর্ধতন কর্মকর্তাদের হাত থেকে এই পুরষ্কার গ্রহণ করেন।
গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বর্ণমালা ক্যাম্পেইনে রকমারি থেকে বই কিনলেই পাওয়া যেত বর্ণ কার্ড। সেই কার্ড ঘষে র+ক+মা+রি মিলাতে পারলেই উপহার হিসাবে ছিলো মোবাইল ফোন। এছাড়া যেকোন একটি বর্ণ রঙিন হলেই হিরো হাংক ১৫০ আর মোটরসাইকেল। এই মোটরসাইকেলগুলো স্পন্সর করা হয় হিরো বাংলাদেশের পক্ষ থেকে।
অনুষ্ঠানে ছিলেন– রকমারি ডট কমের ফাউন্ডার আ্যন্ড সিইও মো. খাইরুল আনাম রনি, জনসংযোগ বিভাগের আ্যসিস্ট্যান্ট ম্যানেজার কিংকর হালদার মিশু এবং হিরো বাংলাদেশের হেড অব মার্কেটিং সাফকাত সাকিন, মার্কেটিং ইনচার্জ আবরার রাকিন, হেড অব সার্ভিস মো. মুনিরুজ্জামানসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যক্তিরা।
মোঃ খায়রুল আনাম রনি বলেন, মানুষের জীবন সহজ করতে হিরোর ভূমিকা অনস্বীকার্য। একই সাথে রকমারিও অনলাইনে বই বিপননে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এমন দুটো প্রতিষ্ঠান যখন একসাথে কাজ করে তখন ভালো কিছু হবে নিশ্চিতভাবে। ভবিষ্যতে এভাবে আরও অনেক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাফকাত সাকিন বলেন, আমরা এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে অনেক ইতিবাচক সাড়া পেয়েছি। আমাদের গ্রাহক খুবই সুন্দরভাবে বিষয়টি গ্রহণ করেছেন। আমরা ভবিষ্যতে আরও কাজ করার আশা রাখি।
