অমিত হাবিব সাংবাদিকতাকে নতুন জায়গায় নিয়ে গেছেন: শ্যামল দত্ত

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১০:৪৮ পিএম

বরেণ্য সাংবাদিক অমিতত হাবিব চিরবিদায় নিয়েছেন। ঝিনাইদহের নিজ গ্রামে শুক্রবার রাতে তাকে সমাহিত করা হয়। তার প্রস্থানে শেঅকের ছায়া নেমে আসে সাংবাদিকদের মাঝে। 

অমিত হাবিবকে নিয়ে নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত দেশ রূপান্তরকে বলেন, ‘তার মৃত্যু বাংলাদেশের সাংবাদিকতায় একটি অপূরনীয় ক্ষতি। এর কারণ সাংবাদিকতা একটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। অমিত হাবিবসহ আমরা যারা ৯০ দশকে সাংবাদিকতা করেছি একটা প্রচণ্ড উচ্চাশা নিয়ে শুরু করেছিলাম। ওই সময় দেশের সাংবাদিকতা একটা নতুন মাত্রা পেয়েছিল। আমাদের অনেক বাধা ছিল। কিন্তু বাধাগুলো আমরা অতিক্রম করেছি। এখন কিন্তু বৈশ্বিক পরিস্থিতি, দেশীয় বাস্তবতা সব মিলিয়ে সাংবাদিকতা একটা কঠিন বাস্তবতায় পড়েছে। এর মধ্যেও ব্যাতিক্রম ছিলেন অমিত হাবিব। যখন যেখানে কাজ করেছেন সাংবাদিকতাকে একটা নতুন জায়গায় নিয়ে গেছেন।’

শ্যামল দত্ত আরো বলেন, ‘গণমাধ্যম যখন একটি কঠিন চ্যালেঞ্জের মুখে সেখানে অমিত হাবিবের মতো সাংবাদিকেরা আরো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারতেন। আমার ধারণা তার এই মৃত্যুতে পরিস্থিতিটা আরো কঠিন হয়ে গেছে আমাদের জন্য। আমাদের সাংবাদিকতার বড় ক্ষতি হয়ে গেল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত