সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে সাংস্কৃতিক সমাবেশ

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১২:০৬ এএম

শিক্ষক নির্যাতন-নিপীড়ন-হত্যা, সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ‘শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষায় রুখো সাম্প্রদায়িক সন্ত্রাস’ স্লোগান নিয়ে বরিশালে সাংস্কৃতিক সমাবেশ হয়েছে।

গতকাল শনিবার বেলা ১১টায় অশি^নী কুমার হলের সামনে ঘণ্টাব্যাপী প্রতিবাদী এ কর্মসূচির আয়োজন করে বরিশালের প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ।

প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কে এস মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, কাজল ঘোষ, সাইফুর রহমান মিরণসহ শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত