বন্ধ হওয়া দেশের সকল জুটমিল চালু ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রবিবার সকালে সিরাজগঞ্জের রায়পুরে অবস্থিত জাতীয় জুটমিলের প্রধান গেটে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
জাতীয় জুটমিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, সিরাজগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া, ট্রেড ইউনিয়ন সিরাজগঞ্জ অঞ্চলের সভাপতি বরকত উল্লাহ, জাতীয় জুটমিল শ্রমিক-কর্মচারী পরিষদের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সিরাজগঞ্জের জাতীয় জুটমিলসহ সারা দেশের পাটকল বন্ধ করে দেয়া হয়েছে। অথচ শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করা হয়নি। যার ফলে শ্রমিক-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
এমতাবস্থায় জাতীয় জুটমিলটি ইতিমধ্যে রহিদ গ্রুপ নামে একটি বেসরকারি কোম্পানিকে লিজ দেয়া হয়েছে।
সমাবেশে মজুরি কমিশনের এরিয়াসহ সকল বকেয়া পাওনা পরিশোধ ও রাষ্ট্রীয় মালিকানায় মিল পুনরায় চালু করার দাবি জানান বক্তারা।
