সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সহকারী অ্যাটর্নি জেনারেল মারুফা আকতারকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি/ পিপি শাখা) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফা আকতারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০১৭ সালের ১৯ অক্টোবরের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
×
