সেরা করদাতা সম্মাননা পেল সাধারণ বীমা করপোরেশন

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৩:০৫ এএম

সেরা করদাতা সম্মাননা-২০২২ পেয়েছে রাষ্ট্রীয় খাতের একমাত্র নন-লাইফ বীমা ও পুনঃবীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন। এ উপলক্ষে গত ২ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট কর্তৃক কর অঞ্চল-০১-এর কনফারেন্স রুমে সেরা করদাতা সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান-২০২২ অনুষ্ঠান হয়। এতে  সাধারণ বীমা করপোরেশনের পক্ষ থেকে সেরা করদাতা সম্মাননা স্মারক ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন অর্থ বিভাগের জেনারেল ম্যানেজার বিবেকানন্দ সাহা এবং কেন্দ্রীয় হিসাবরক্ষণ বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার মো. শাহ আলম। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত