পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, রাজপথে থেকেই বিএনপির ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সম্মান ও সফলতা এনে দিয়েছেন। এই অর্জনকে রক্ষার দায়িত্ব যুব সমাজের। যুব সমাজ আমাদের সবচেয়ে বড় শক্তি। কেননা যুবলীগ শক্তি মেধা ও দক্ষতা দ্বারা বলিয়ান। আর বিএনপি হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশ ও জাতির অকল্যাণে লিপ্ত। বিএনপির এই অপরাজনীতির কারণে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি বারবার বাধাগ্রস্ত হয়েছে।
শনিবার (০৬ আগস্ট) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে নড়িয়া মাতৃছায়া ভবন সম্মেলন কক্ষে ১৫ আগস্ট জাতিয় শোক দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বিএনপির কোনও জনপ্রিয়তা নেই, তাই বিএনপি সবসময় ভোটে পরাজিত হয়, আন্দোলনেও ব্যর্থ। নতুন করে বিএনপির নেওয়া সকল ষড়যন্ত্র রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবে আওয়ামী লীগ।
এসময় নড়িয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক নাসির সরদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মীর মালতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক নুহুন মাদবরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
