আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের অভিযোগে এক মাসের দণ্ড

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৫:৫৫ পিএম

কক্সবাজারের মহেশখালীতে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য সরকারের তৈরি করা ঘর দখলের অভিযোগে নুরুল কাদের (৫০) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৭ আগস্ট) দুপরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন।

দণ্ডপ্রাপ্ত নুরুল কাদের উপজেলার শাপলাপুরের জামির ছড়ি এলাকার মৃত ইউছুফের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল ইসলাম জানান, ভূমিহীনদের জন্য তৈরি করা ঘর দখলের অভিযোগে নুরুল কাদের নামের এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এবিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন জানান, শাপলাপুরে নুরুল কাদের নামে এক ব্যক্তি নিজের ঘর নিজেই ভেঙে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য তৈরি করা ঘর অবৈধভাবে দখল করেন। খবর পেয়ে ভ্রাম্যামাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে উচ্ছেদ করা হয় এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত