রাজধানীতে তেলের লরি চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৮:৩৩ পিএম

রাজধানীর বিজয় সরণিতে তেলের লরি চাপায় মাসুদ রানা নামে এক বেসকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন।  রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় লরির চালককে গ্রেপ্তার ও লরিটি জব্দ করা হয়েছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুরিশের (ডিএমপি) কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, রবিবার দুপুরে বিজয় সরণির কাফরুল থানার অংশে অজ্ঞাত একটি লরি চাপায় মাসুদ রানা নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি মাসুদ রানার বাড়ি মানিকঞ্জের শিবালয়ে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এলএলবির ছাত্র। ঘটনার সময় একাই ছিলেন মোটরসাইকেলে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, তেলের লরিটিতে যমুনা লেখা ছিল। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত