দাবা অলিম্পিয়াডে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১১:১৩ পিএম

৪৪তম দাবা অলিম্পিয়াডের অষ্টম রাউন্ডে নিউজিল্যান্ডকে ২.৫-১.৫ পয়েন্টে হারিয়েছেন নিয়াজ-জিয়ারা। শনিবার চেন্নাইয়ে নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব নিজ নিজ বোর্ডে কিউই প্রতিপক্ষের সঙ্গে ড্র করেন। আর ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ কালো নিয়ে খেলে নিউজিল্যান্ডের স্টার্ক জনকে হারিয়ে দেন। এই জয়ে ওপেন বিভাগে বাংলাদেশ পুরুষ দল ৮ খেলায় ১০ পয়েন্ট নিয়ে ৪৮তম স্থানে রয়েছে। গতকাল পুরুষরা খেলেছে আইসল্যান্ডের সঙ্গে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিয়াউর রহমান ড্র করলেও, নিয়াজ হেরে গেছেন। মোট ১১ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। নারী দাবাড়–রা শনিবার তুরস্কের কাছে ১-৩ পয়েন্টে হেরে যায়। কেবল মাত্র মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা তুরস্কের মহিলা ফিদে মাস্টার কোসাইগিট বুসে নাজকে হারাতে পেরেছেন। ৮ খেলা ৮ পয়েন্ট নিয়ে ৭১তম স্থানে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত