‘আমাদেরকে ডিজেল আমদানি করতে হয়, কিন্তু পেট্রোল ও অকটেন আমাদের দেশে যে গ্যাস হয়, তারই বাইপ্রোডাক্ট থেকে তৈরি হয়।’Ñ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কথা শুনলে মনে হয়, তিনি একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। দেশেই যদি উৎপাদন হবে তবে বিশ্ববাজারের দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম কেন বাড়ানো হলো। আমি এখন হাসব না কাঁদব?’ গতকাল রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘ক্ষমতাসীনরা গোটা জাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলি, রোদ, ঝড়, বৃষ্টি, কালবৈশাখী কোনোটিই জাতীয়তাবাদী শক্তিকে উত্তাল আন্দোলনের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। রোদের দুর্বিষহ থেকে কঠিন হচ্ছে শেখ হাসিনার দুঃশাসন। এ দুঃশাসন মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত হচ্ছে।’
রিজভী বলেন, ‘অর্থমন্ত্রী সম্প্রতি বলেছেন, এ বছরে আমাদের ৫০ বিলিয়ন ডলার রিজার্ভ থাকত, কিন্তু সেটি হয়নি। অল্প কিছু কম হবে, তবে সামনে ৫০ বিলিয়ন ডলার হবে।
