মেষ: কেতুর অবস্থানের কারণে জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। বন্ধুবান্ধবের প্ররোচনায় টাকা জমানোর ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। সচেতন হোন।
বৃষ: বর্তমানে আপনার ব্যবসা ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনে সতর্ক হোন। দ্রুত লাভের আশায় অনৈতিক পথে যাবেন না।
মিথুন: নীতির রাজা রাজনীতির সেবকদের ভাগ্য সুপ্রসন্ন। ভালো কোনো সংবাদ আপনাকে চমকে দিতে পারে। আসন্ন নির্বাচনে উচ্চ কোনো পদ পাবেন।
কর্কট: জাগতিক সফলতা আপনাকে গর্বিত করবে। আজ আপনার দূরের যাত্রা শুভ। অনূঢ়া কন্যার সম্বন্ধ আসতে পারে। পরিবারের প্রবীণের পরামর্শ নিন।
সিংহ: গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। চিটিংবাজের পাল্লায় পড়বেন। অযথা লোভ নয়, সাবধান হোন।
কন্যা: বাড়ন্ত কিশোরীরা বিয়ের প্রলোভনের শিকার হবেন। বিষয়টি লুকিয়ে না রেখে প্রবীণের সাহায্য প্রার্থনা করুন। বাজারে বহু সমাধান বর্তমান রয়েছে।
তুলা: আপনার বন্ধুর প্রতারণায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কাছের লোককে হৃদয় নয় যুক্তি দিয়ে বিচার করবেন। বাস্তবসম্মত সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক: পথিমধ্যে দুর্ঘটনার যোগ রয়েছে। আজ অপ্রয়োজনে ভ্রমণ না করাই ভালো। আর্থিকভাবে লাভবান হতে পারেন। পরস্ত্রীর প্রতি লোভ পরিত্যাজ্য।
ধনু: বিভিন্ন কারণে উদ্ভূত বিদেশযাত্রার সমস্যা দূর হবে। একটু ধৈর্যসহকারে ভ্রমণবিষয়ক দলিলাদি সংগ্রহ করুন। বর্তমানে বিদেশযাত্রা শুভ।
মকর: শিল্প-সংস্কৃতি অঙ্গনে সফলতার যোগ রয়েছে। বন্ধুর আমন্ত্রণে বড় কোনো কাজের সুযোগ পেতে পারেন। সহসাই কর্মক্ষেত্রে অর্থ যোগ রয়েছে।
কুম্ভ: আপনার বহুল কাক্সিক্ষত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। দয়িতার পারিবারিক বাধা ঘুচবে। হতাশা নয়, আকাক্সক্ষার ফল দেরিতে পেলেও আনন্দদায়ক।
মীন: টাকাপয়সা লেনদেনের আগে একটু বিচার-বিবেচনা করবেন। আবেগে আপ্লুত হয়ে সিদ্ধান্ত নয়। বহু পুরনো বন্ধুর হাতে প্রতারিত হতে পারেন।
