কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় গোলাগুলিতে মোহাম্মদ ইব্রাহিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
তিনি টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
রোহিঙ্গা শিবিরে নিরাপত্তায় নিয়োজিত ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর জানান, রবিবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।
খবর পেয়ে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ইব্রাহিম এক সময় রোহিঙ্গা সন্ত্রাসী ‘জকির বাহিনীতে’ সক্রিয় ছিলেন।
