লে. কর্নেল ইসমাইল হোসেনের মৃত্যুতে আইজিপির শোক

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৬:৪৮ পিএম

র‌্যাব ফোর্সেস এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার (০৯ আগস্ট) এক বার্তায় শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান আইজিপি।

আইজিপি বলেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন অত্যন্ত দক্ষ পাইলট ও মেধাবী কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন চৌকস সেনা কর্মকর্তাকে হারালো।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ দুপুর ১টা ৩৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন।

গত ২৭ জুলাই ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হন লে. কর্নেল ইসমাইল। তাকে উদ্ধার করে ঢাকা সম্মিলিত হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টা ৩৭ মিনিটে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী ও দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত