সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে এবং ২৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই বাংলাদেশ প্রতিপক্ষের মাটিতে খেলবে। গতকাল বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের সভাপতিত্বে এই সিদ্ধান্ত হয়। এই দুটি প্রীতি ম্যাচ উপলক্ষে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ২৬ আগস্ট। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে বাংলাদেশ দল ঢাকাতেই ক্যাম্প করবে।
