ম্যালেরিয়ামুক্ত দেশের ৫১টি জেলা : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০২:১৪ এএম

দেশের ৬৪ জেলার মধ্যে ৫১টি জেলা ম্যালেরিয়ামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগাামী ২০৩০ সালের আগেই ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য রয়েছে। আশা করি, তার আগেই দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল হবে।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির পঞ্চম যৌথ পর্যবেক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

বর্তমানে দেশে ম্যালেরিয়ার ওষুধ ও টিকার কোনো ঘাটতি নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে সংক্রামক রোগ অনেক কমেছে। পোলিও, টিটেনাস, কালাজ্বরমুক্ত হয়েছে দেশ। সংক্রামক রোগ ২০৩০ সালের মধ্যে নির্মূল করতে হবে। এর মধ্যে ম্যালেরিয়া অন্যতম। ২০১৪ সালে ম্যালেরিয়া আক্রান্ত ছিল প্রায় ১৪ হাজার। সেই সংখ্যা এখন কমে নেমেছে ৬-৭ হাজারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত