'সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে, বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না, পেছন থেকে বাচ্চাকে দেখাবে, অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে। যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে বসে থাকবে না, তখন, হয়তো সেটা কয়েক বছর পর, দেখাবে।'
পরীমণি বাংলাদেশের সিনেমার নায়িকা। তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগলো। প্রথম দিনই বাচ্চার চেহারা দেখিয়ে দিয়েছেন জনগণকে।'
তবে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীট্বামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তাঁর নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন। পরীর জায়গায় আমি হলে 'রাজ্য' নয়, ডাকনাম রাখতাম 'পরমানন্দ'। ভালো নাম 'শাহীম মুহাম্মদ' নয়, রাখতাম 'পরমানন্দ প্রাণ'।'
পরীমণির সন্তানের ছবি প্রকাশ প্রসঙ্গে এক স্ট্যাটাস দিয়েছেন তসলিমা নাসরিন। তসলিমার এই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন। বেশির ভাগই পরীর নামটি ঠিক হয়েছে বলেছেন। একজন লিখেছেন, পরীমণি স্মার্ট। এর উত্তরে তসলিমা লেখেন, 'আমি ওকে স্মার্ট বলবো না, বলবো সহজ সরল ভালো মানুষ।'
