বাগেরহাটে নির্মাণাধীন বাড়িতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০১:৫৭ পিএম

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট (বিদ্যুৎস্পর্শ) হয়ে নাদিম হোসেন (৩২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজারে দিপঙ্কর দাস নামের এক ব্যবসায়ীর নির্মাণাধীন বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম হোসেন বাগেরহাট উপজেলার যাত্রাপুর গ্রামের দুলাল শেখের ছেলে। আহত কামরুল ইসলাম (৩৪) পাশ^বর্তি আফরা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাট সদরের যাত্রাপুর বাজারে দিপঙ্কর দাস নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীর নির্মাণাধীন বাড়িতে চারজন শ্রমিক কাজ করছিলেন।

শনিবার দুপুরে এই শ্রমিকেরা লোহার তৈরি গ্রিল দড়ি দিয়ে বেঁধে তিনতলাতে তোলার সময় গ্রিল রাস্তার পাশে বিদ্যুতের তারের উপর পড়লে তা বিদ্যুতায়িত হয়ে পড়েন। নাদিম নামের এক নির্মাণ শ্রমিক ওই তারের উপর পড়া লোহার গ্রিল অসাবধানতাবশত সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এ সময় আরেক শ্রমিক কামরুল তাকে উদ্ধার করতে গিয়ে সেও সৃষ্ট হয়। আহত দুই শ্রমিককে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে নাদিম নামে একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. গোলাম রাফি বলেন, বিদ্যুৎস্পর্শে আহত দুজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় পেয়েছি। আরেকজনকে সংকটাপন্ন অবস্থায় পেয়েছি। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত