চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪ কেজি হেরোইনসহ আটক ১

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৩:৩৮ এএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরকোদালকাঠি এলাকা থেকে ৪ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ জিয়ারুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব। জিয়ারুল কোদালকাঠি জেলেপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিনব কায়দায় হেরোইন পাচার হবেÑ এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অপারেশন দল তিনটি গ্রুপে ভাগ হয়ে শুক্রবার গভীর রাতে কোদালকাঠি জেলেপাড়ার জিয়ারুলের বাড়িতে অভিযান চালায়। এসময় একজন পালিয়ে গেলেও জিয়ারুল র‌্যাবের হাতে ধরা পড়ে। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের ভেতর থেকে প্লেনশিটের বাক্সের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত