মেষ: এ-সপ্তাহে অষ্টমপতিগ্রহ জাতকের লগ্নে অবস্থান করার ফলে জায়গাজমির দলিল বা মূল্যবান কোনো জিনিস খোয়া যাওয়ার সম্ভাবনা। খুব কাছের কোনো লোক জড়িত থাকতে পারে।
বৃষ: জাতক বর ও কন্যার রাশি এক হলে স্বামী দীর্ঘজীবী হয়ে থাকে। এরূপ বিবাহে সুখলাভ সূচিত হয়।
মিথুন: জাতক পুরুষ-নারী নির্বিশেষে মঙ্গল ও শুক্র গ্রহের ফেরে মিডিয়াতে বিশেষ সুনাম অর্জন করবেন। তবে জাতক পত্নীর কারণে কষ্ট পেয়ে থাকেন।
কর্কট: জন্মকু-লীর রাহু কেন্দ্রে শুভস্থানগত হওয়াতে নাবালক পুত্রের ভবিষ্যৎ ভেবে পরিবারের কোনো জ্যেষ্ঠ সদস্য অর্থ বা জায়গাজমি দান করবেন।
সিংহ: সিংহ রাশির জাতক এ-সপ্তাহে অন্যের প্ররোচনায় অতি উৎসাহিত হয়ে কোনো ব্যবসায় লগ্নি করলে লাভ হতে পারে।
কন্যা: বুধ সপ্তমে অবস্থান করায় প্রতারণাপূর্ণ কোনো কাজে না জড়ানোই ভালো। বিত্তশালী ব্যক্তির পরামর্শে সহজে অর্থলাভের প্রলোভনে সাড়া দেবেন না। ছলচাতুরী করে এড়িয়ে যাওয়াই উত্তম।
তুলা: লগ্নের সপ্তমে রবি গ্রহের অবস্থানের ফলে জাতক-জাতিকা নির্বিশেষে সৌভাগ্যের সম্মুখীন হবেন। পরিবারের প্রবীণ কোনো সদস্যের দেহান্তের ফলে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক: নারী-পুরুষ নির্বিশেষে এ-সপ্তাহে জাতক অবৈধ পথে অর্থোপার্জনে বন্ধু দ্বারা প্রলোভনে পড়তে পারেন। অন্যায়ভাবে অর্থলাভ আখেরে বিপদ ডেকে আনে।
ধনু: জাতকের আসন্ন বিদেশ গমন শুভ। কন্যা-ভাগ্যে জাতকের প্রভূত অর্থোপার্জনের সম্ভাবনা রয়েছে।
মকর: জাতক-জাতিকার কোষ্ঠী বিচারে প্রতীয়মান হয় যে, এ-সপ্তাহটা নানা ঝঞ্ঝাটের মাঝে অতিক্রান্ত হবে। আবার শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।
কুম্ভ: জাতক ও জাতিকার চক্রাঙ্কন প্রণালি সঠিকরূপে ধাপে ধাপে বিচার করে দেখা যায় যে, জন্মলগ্নে রবি যে নক্ষত্রে অবস্থান করেছে সেই নক্ষত্রের প্রভাবে আদিরসের কারণে সামাজিক রূপে হেয় হতে পারেন।
মীন: জাতকের এ-সপ্তাহটা বিদেশ থেকে কোনো আত্মীয়ের প্রত্যাবর্তনের ফলে অর্থপ্রাপ্তির যোগ আছে এবং অনূঢ়া নারীর বিবাহের যোগ রয়েছে।
