কিশোরগঞ্জের ইটনায় জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও বিজয় কর্মকার (১৭)।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই দুই ভাইয়ের মৃত্যু হয়। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
