শ্রদ্ধা ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১২:৫৪ এএম

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার  সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে তোলা হয়। দিনভর অনুষ্ঠানমালার মধ্যে আরও ছিল কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোক র‌্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ, কবিতা-রচনা-চিত্রাঙ্কন-হামদ-নাত প্রতিযোগিতা, খাবার বিতরণ, রক্তদান, গাছের চারা বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ অনুকৃতি প্রতিযোগিতা, বিশেষ প্রার্থনা ও মিলাদ মাহফিল ইত্যাদি। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

খুলনা : সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা। পরে শ্রদ্ধা নিবেদন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া, রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে আলোচনাসভাসহ অন্যান্য অনুষ্ঠান হয়। 

ময়মনসিংহ : সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান প্রমুখ।

গাজীপুর : রাজবাড়ি রোডে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ প্রমুখ।

পঞ্চগড় : সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা, জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুন প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।

নড়াইল : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং বিশেষ মোনাজাতে উপস্থিত ছিলেন সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমুখ।

কুড়িগ্রাম : স্বাধীনতার বিজয় স্তম্ভে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। দুপুরে শেখ রাসেল অডিটরিয়ামে আলোচনাসভা ও শিশুকিশোরদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন ছিল।

জয়পুরহাট : সকাল ৯টায় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সাংসদ শামসুল আলম দুদু, জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা, জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

ঝালকাঠি : সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এ সময় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট : জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।

নীলফামারী : সকালে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন পু®পস্তবক অর্পণ করে। সেখানে এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া করা হয়। পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর, সংরক্ষিত নারী আসনের সাংসদ রাবেয়া আলিম, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।

টাঙ্গাইল : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসক ড. আতাউল গনি, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর প্রমুখ।

কিশোরগঞ্জ : সকালে জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। এ সময় জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, পৌর মেয়র পারভেজ মিয়াসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ১৫ আগস্টে শহীদ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। 

শেরপুর : সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। পরে জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা আওয়ামী লীগ। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা দীপক কুমার বণিক দিপু প্রমুখ।

কুলাউড়া (মৌলভীবাজার) : আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার।

এছাড়াও, অন্যান্য বিভাগীয় শহর, জেলা-উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালনের খবর পাওয়া গেছে।

রায়পুরা (নরসিংদী) : বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজিউদ্দিন আহম্মেদ রাজু এমপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত