শুরু হয়েছে ফেডারেশন কাপ বাস্কেটবল প্রতিযোগিতা। প্রথম দিনেই বড় জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তারা ৮৭-৩৪ ব্যবধানে হারিয়েছে যোশে ফাইটসকে।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। দলগুলো হচ্ছে-‘এ’ গ্রুপ: বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, যোশে ফাইটস ক্লাব; ‘বি’ গ্রুপ: বিকেএসপি, ধুমকেতু ক্লাব, বাংলাদেশ বিমানবাহিনী, ক্যান্টনিয়ানস ক্লাব।
প্রথম দিনের অপর খেলাগুলোতে বিজিবি ৭২-৬৫ ব্যবধানে বাংলাদেশ পুলিশকে, বিকেএসপি ৫৫-৪১ ব্যবধানে ক্যান্টনিয়ানস ক্লাবকে ও ধুমকেতু ক্লাব ৬৫-৫১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীকে।
