নীলফামারীতে মুক্তিপণ আদায়ের সময় গ্রেপ্তার ৩

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২:৩৯ এএম

এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় নীলফামারীর সৈয়দপুরে র‌্যাব গ্রেপ্তার করেছে তিন তরুণকে। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে সৈয়দপুর থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন জীবন ইসলাম (১৮), ফিরোজ ইসলাম (১৯) ও সোহেল রানা (২১)। তারা সৈয়দপুর শহরের নিয়ামতপুর বাসটার্মিনাল এলাকার বাসিন্দা।

নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২ এর ভাষ্যমতে, দিনাজপুরের খানসামার দুবলিয়া এলাকার রঞ্জন চন্দ্র রায়ের ছেলে তমাল চন্দ্র রায় (১৮) গত বুধবার সকাল ১০টার দিকে সৈয়দপুর শহরে এলে তাকে ওই তরুণেরা অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহৃতরা তমাল রায়ের বাবাকে ফোন করে মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা দাবি করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে তমাল রায়ের বাবা র‌্যাবকে অবহিত করেন। এরপর কৌশল অবলম্বন করে গ্রেপ্তার করা হয় অপহরণকারীদের। গ্রেপ্তার ও উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার আবদুর রাজ্জাক খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত