ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের বেলতলা পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু কালাম (৫৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছেন।
শুক্রবার সকালে ওই উপজেলার এ ঘটনা ঘটে। নিহত আবু কালাম মহেশপুরের ফতেপুর গ্রামের বেলতলা পাড়ায় আব্দুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে বেড়া পরিষ্কার করছিল ভ্যান চালক আবু কালাম। সে সময় বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।
সেখান থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি মো. সেলিম মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
