ময়মনসিংহ থেকে হেঁটে এসে বঙ্গবন্ধুর কবর জিয়ারত

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৩:৪৪ পিএম

জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তার কবর জিয়ারত করতে পায়ে হেঁটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসেছেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপ‌জেলার মো. মোস্তফা।

৭১ বছর বয়সী এই বৃদ্ধ শুক্রবার (১৯ আগস্ট) দুপু‌রে জা‌তির পিতার সমা‌ধি‌তে পৌঁছান।

এরপর কিছু সময় বিশ্রাম নি‌য়ে বঙ্গবন্ধুর সমা‌ধি সৌধ বে‌দি‌র সাম‌নে দাঁড়ি‌য়ে ফা‌তেহা পাঠ ও মোনাজাত ক‌রেন মোস্তফা। এ সময় তার ছে‌লে মো. ম‌নিরুজ্জামান স‌ঙ্গে ছি‌লেন।

গত ৮ আগস্ট বিকেলে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পা‌য়ে হেঁটে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।

মো. মোস্তফা জেলার ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য।

ফুলপুর উপজেলার সাহাপুর গ্রামের মৃত সোনা মিয়া ছেলে মো. মোস্তফা ওরফে মুস্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদস্বরূপ ২৫ বছর জুতা পরেননি। এমনকি খালি পায়ে বিয়েও করেন।

পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় ঘোষিত হলে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ভাষা সৈনিক মরহুম এম শাম-ছুল হক তাকে জুতা উপহার দিয়েছিলেন। এরপর থেকে তিনি জুতা পরা শুরু করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত