সৈকতে নিখোঁজের ৩ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৩:৪৭ পিএম

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মাহবুবুর রহমান পারভেজের মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস।

রোববার (২১ আগস্ট) বিকেল ৩টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে আড়াই কিলোমিটার পশ্চিমে লেবুরবন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পর্যটক মাহাবুব রহমান পারভেজের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের রায়েরবাগে। 

ট্যুরিস্ট পুলিশ জানায়, কুয়াকাটায় ঘুরতে আসা চার বন্ধু বেলা সাড়ে ১২টায় সৈকতে গোসলে নামে। এসময় ঢেউয়ের তোড়ে সাগরে মধ্যে চলে যায় পারভেজ ও আমির। তাদের ডাক চিৎকার শুনে পাশে থাকা তিন পর্যটক এগিয়ে আসেন। এসময় আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও পারভেজকে উদ্ধার করতে পারিনি তারা। পরে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে মাহবুবুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত