সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ গত রবিবার পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন করেছেন। আন্তঃবাহিনী জনসংযাগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সীমান্ত সড়ক (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) নির্মাণ (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে সীমান্ত সড়ক প্রকল্পের কাজ চলমান রয়েছে। একইদিনে সেনাপ্রধান পাবর্ত্য চট্টগ্রামের বিভিন্ন আর্মি ক্যাম্প এবং কক্সবাজার জেলায় সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।
সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের বাস্তবায়নকাল জুন ২০১৮ থেকে জুন ২০২৪ পর্যন্ত। প্রকল্পটি রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানÑ এ তিন পার্বত্য জেলায় চলমান রয়েছে, যার সম্পূর্ণ দৈর্ঘ্য ১০৩৬ কিলোমিটার। বিজ্ঞপ্তি
