দেশে ভোটারবিহীন নির্বাচন শুরু করেছে বিএনপি: মমতাজ

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৯:৩৪ এএম

কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি বলেছেন, এ দেশে ভোটবিহীন নির্বাচন ও হত্যার রাজনীতি শুরু করেছে বিএনপি। ৭৫‘র সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ২০০৪ সালে প্রধানমন্ত্রীকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছিল বিএনপি-জামায়াত সরকার।

সোমবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ নির্বাচনী এলাকার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত  জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক মঞ্জুর পরিচালানায় মমতাজ বেগম আরও বলেন, জিয়াউর রহমান ৩ মাসের জন্য ক্ষমতা গিয়ে ‘হ্যাঁ, না’ ভোটের ব্যবস্থা করে ক্ষমতা দখল করেছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বিভিন্নভাবে পুরস্কৃত করেছিলেন।

তিনি বলেন, খালেদা জিয়া সোয়া কোটি ভুয়া ভোটার বানিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করেছিল। বিএনপিকে ‘চোরের মার বড় গলা’ বলে মন্তব্য করে তিনি আরও বলেন, বিএনপির গাড়ির ভিতর মানুষ হত্যাসহ সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নে্য়ারর আহবান জানান মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম পিপি, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসা. আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শদিুর রহমান শহিদ, যুগ্ম-সম্পাদকে মো. সায়েদুল ইসলাম, চান্দহর ইউপি চেয়ারম্যান মো.শওকত হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. লুৎফর রহমান, অ্যাড. জাহিদ খান উজ্জল, সাবেক আওয়ামী যুবলীগের সভাপতি মো. মনির হোসাইন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাবিব মাহমুদ শিবলী, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সেচ্ছাসেবক লীগ সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত