আড়াইহাজারে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৪:৩৬ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয় টেটিয়া উলুকান্দা গ্রামের আজিজের ছেলে রহমত উল্লাহকে (২০)।

মামলা সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানার টেটিয়া উলুকান্দা গ্রামের আজিজের ছেলে রহমত উল্লাহর সঙ্গে রূপগঞ্জ উপজেলার একটি গার্মেন্টসে কাজ করার সুবাদে ১৭ বছর বয়সী সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে বিয়ে করবে আশ্বাস দিয়ে নিজের বাড়ির পাশে একটি টিনশেড ঘরে নিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করেন প্রেমিক। গত ১৪ আগস্টের পর রহমত তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বাধ্য হয়ে গার্মেন্টসকর্মী থানায় মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, মামলা নেওয়া হয়েছে। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত