নতুন সিজন নিয়ে আসছেন কপিল শর্মা, থাকছেন না কৃষ্ণ

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৬:৩৫ পিএম

বেশ কয়েক মাসের বিরতির পর ফিরছে 'কপিল শর্মা শো'। কপিল ফিরলেও নতুন সিজনে ফিরছেন না তার সঙ্গী কৃষ্ণ অভিষেক। এমন ঘটনা অবশ্য অতীতেও ঘটেছে। আগে সুনীল গ্রোভারও ছেড়েছিলেন 'কপিল শর্মা শো'। তার পরই কপিলের টিমের সঙ্গে যোগ দেন কৃষ্ণ।

তখন থেকেই এই টিমের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন তিনি। তবে এই নতুন সিজনে আর ফিরছেন না বলে একটু হলেও মন খারাপ কৃষ্ণর।

কিন্তু কেন এই সিদ্ধান্ত? মুম্বাইয়ের এক সংবাদ সংস্থাকে কৃষ্ণ বলেন, 'না করেছি চুক্তিপত্রে সমস্যার জন্য।' শোনা যাচ্ছে, মূলত টাকা-পয়সার সমস্যার জন্যই সরে গেলেন কৃষ্ণ। তবে সকলে যেটা ভাবছেন, তেমন কিছুই নয়। কপিলের সঙ্গে কোনো মনোমালিন্য হয়নি কৃষ্ণর।

খুব শিগগিরই দেখা যাবে নতুন সিজনের প্রথম ঝলক। দর্শকের আশা, কৃষ্ণকে আবারও দেখা যাবে কপিলের সঙ্গে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত